পদের পরিবর্তন হলেও বদলায়নি সাধারণ মানুষের সাথে মেশার সহজাত স্বভাব! ভিড়ের মাঝে কড়া নিরাপত্তা ঠেলে শিশুকে কাঁধে তুলে আদর মুখ্যমন্ত্রীর !

পদের পরিবর্তন হয়েছে, দায়িত্ব ও ব্যস্ততা বেড়েছে বহুগুণ— কিন্তু প্রশাসনিক প্রোটোকল কিংবা ক্ষমতার অলিন্দেও যে সাধারণ মানুষের সাথে তাঁর আত্মিক টান একচুলও বদলায়নি, উলুবেড়িয়ার মাটিতে তা আরও একবার প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! একসময় তিনি যেমন হাওড়া ও গ্রামীণ বাংলার মানুষের অতি পরিচিত ও কাছের মানুষ হিসেবে গণ্য হতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর সেই আন্তরিক মানবিক রূপ দেখে আবেগাপ্লুত উলুবেড়িয়ার সাধারণ মানুষ।

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ উপলক্ষে উলুবেড়িয়ার রঘুদেবপুরে আয়োজিত একটি মেগা জন্মাষ্টমী পুজো উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। নিরাপত্তার কড়া বেষ্টনী এবং সরকারি প্রশাসনিক ঘেরাটোপ পার করে তিনি এক মুহূর্তেই মিশে যান অনুষ্ঠানের ভিড়ে উপস্থিত সাধারণ মানুষের মাঝে। উদ্বোধনের মাঝেই ভিড়ের মধ্যে থেকে এক ছোট্ট শিশুকে নিজের স্নেহে কোলে ও কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, পরম ভালোবাসায় নিজের গলার পুষ্পমালাটি পরিয়ে দেন শিশুটির গলায়! সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন সহজ-সরল ও স্বতঃস্ফূর্ত আচরণ দেখে মুগ্ধ হয়ে পড়েন উপস্থিত স্থানীয় অধিবাসীরা।

উপস্থিত বাসিন্দাদের কথায়— গত বছর বিরোধী দলনেতা হিসেবে যখন তিনি এখানে এসেছিলেন, তখনও যেমন সাধারণ মানুষের দুঃখ-সুখে পাশে দাঁড়িয়েছিলেন, আজ মুখ্যমন্ত্রী হওয়ার পরও সাধারণের প্রতি তাঁর ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এই বিশেষ অনুষ্ঠানটি কেবল একটি পুজো উদ্বোধনেই সীমাবদ্ধ থাকেনি, তা পরিণত হয়েছিল নেতা ও আমজনতার এক মেলবন্ধনে।

উৎসবের এই পবিত্র মঞ্চ থেকেই হাওড়া তথা সমগ্র রাজ্যের আইন-শৃঙ্খলা ও সুশাসন নিয়ে অত্যন্ত কড়া ও বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতীতে হাওড়ার বুকে ঘটে যাওয়া নানা হিংসা ও তোষণের রাজনীতির কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট জানান— এই রাজ্যে আজ পূর্ণাঙ্গ সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যারা নির্দ্বিধায় পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম্’ গায়, যারা ১৫ই আগস্ট ও ২৬শে জানুয়ারি জাতীয় মর্যাদাকে সম্মান জানায়— এই সরকার কেবল তাদেরই পাশে থাকবে। উগ্রপন্থা, রাষ্ট্রবিরোধিতা, তোষণ আর ভোটব্যাংকের বিভাজনের রাজনীতিকে এই সরকার একচুলও বরদাস্ত করবে না বলে শক্ত বার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *