রাজ্যের নারীদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ সফলভাবে কার্যকর করার পর, এবার কর্মহীন তরুণ-তরুণীদের আর্থিক সহায়তায় এক ঐতিহাসিক ও মেগা পদক্ষেপ নিল রাজ্য সরকার! পুজো শুরু হওয়ার ঠিক আগেই রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীর মুখে হাসি ফুটিয়ে চালু হতে চলেছে বহুল চর্চিত ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প। আগের জমানার ‘যুবসাথী’ প্রকল্পে দেওয়া দেড় হাজার টাকার ভাতা বাতিল করে এবার সরাসরি টাকার পরিমাণ দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা রূপরেখা অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দুটি আলাদা স্তরে এই যুবশক্তি ভাতা দেওয়া হবে। যে সমস্ত তরুণ-তরুণী স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করেও উপযুক্ত চাকরি পাননি, তাঁরা পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা! অন্যদিকে, যাঁরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছেন, তাঁদের প্রতি মাসে দেওয়া হবে ২,০০০ টাকা।
তবে এই প্রকল্পের সুবিধা পেতে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে আবেদনকারীদের। প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং তাঁকে সম্পূর্ণ কর্মহীন হতে হবে। পাশাপাশি, পরিবারের বার্ষিক আয় এবং অন্যান্য সরকারি সামাজিক সুবিধা না পাওয়ার শর্তাবলিও খতিয়ে দেখা হবে। আগামী ১ অক্টোবর থেকে সরাসরি যোগ্য প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতার টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছে নবান্ন।
আবেদন প্রক্রিয়ার জন্য প্রশাসন প্রস্তুত করছে অনলাইন ও অফলাইন— দুটি পথই। খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ ‘যুবশক্তি পোর্টাল’ চালু হতে চলেছে, যেখানে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া স্থানীয় প্রশাসনিক কেন্দ্র থেকেও মিলবে অফলাইন ফর্ম। আবেদনের জন্য আপনার ভোটার কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি এবং স্পষ্ট IFSC কোডযুক্ত নিজস্ব সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এখনই রেডি রাখার পরামর্শ দিচ্ছে প্রশাসন। পুজোর মুখের নবান্নের এই মাস্টারস্ট্রোক রাজ্যের যুবসমাজকে যে এক বিরাট স্বস্তি দিল, তা বলা বাহুল্য।