বাংলার রাজনৈতিক আকাশে কি পরিবর্তনের মেঘ ঘনীভূত হচ্ছে? উপরে উপরে হয়তো সব শান্ত, কিন্তু মাটির গভীরে তৈরি হচ্ছে এক বিশাল ফাটল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার অন্তত ১০০টি আসনের সমীকরণ এক লহমায় বদলে যেতে চলেছে। আর এই নিঃশব্দ বিপ্লবের নাম হল—’SIR’ বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন। ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়াকে ঘিরে এখন ঘুম উড়েছে শাসক শিবিরের। কেন এই SIR প্রক্রিয়াকে ‘সাইলেন্ট গেম চেঞ্জার’ বলা হচ্ছে? কেন এই একটি পদক্ষেপেই নবান্নের দখলের পথ প্রশস্ত হচ্ছে বিজেপির জন্য? আজ আমরা আপনাদেরকে বলবো সেই হিসাবটাই।
দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে, বাংলায় নির্বাচন মানেই বুথ দখল আর ভুয়া ভোটারের দাপট। অভিযোগ ছিল, মৃত মানুষ কিংবা ভিনদেশি অনুপ্রবেশকারীরাও শাসক দলের কৃপায় ভোটার তালিকায় দিব্যি জায়গা করে নিত। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে চলা এই SIR প্রক্রিয়ায় ধরা পড়ছে হাজার হাজার অসংগতি। প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে ১০ হাজার থেকে ৩০ হাজার ভোটারের রদবদল ঘটছে। অর্থাৎ, যারা প্রকৃত নাগরিক এবং যাদের ভোট দেওয়ার অধিকার আছে, কেবল তারাই থাকছেন তালিকায়। বিজেপি দীর্ঘদিন ধরে যে ‘অস্বচ্ছ’ ভোটার তালিকার বিরুদ্ধে লড়াই করে আসছিল, এই প্রক্রিয়া সেই লড়াইয়েরই নৈতিক জয়। এই শুদ্ধিকরণই হবে ২০২৬-এ পরিবর্তনের আসল চাবিকাঠি।
২০২১-এর নির্বাচনে আমরা দেখেছি, এমন অনেক আসন ছিল যেখানে জয়ের ব্যবধান ছিল মাত্র ৫০০ থেকে ৫,০০০ ভোটের মধ্যে। এবার ভাবুন, সেই সব আসনে যদি ১০ থেকে ২০ হাজার ভুয়া বা অনুপ্রবেশকারী ভোটার বাদ পড়ে যায়, তবে ফলাফল কী হবে? উত্তরবঙ্গ থেকে শুরু করে নদিয়া এবং উত্তর ২৪ পরগনা— যে অঞ্চল গুলোতে লড়াই সবসময় কাঁটায় কাঁটায় হয়, সেখানে এই ‘সাইলেন্ট সুইং’ আক্ষরিক অর্থেই তৃণমূলের তাসের ঘর ভেঙে দেবে। বিজেপি দাবি করছে, এই স্বচ্ছ তালিকা আসলে সত্যের জয়। সীমান্তবর্তী এলাকাগুলোতে ডেমোগ্রাফিক পরিবর্তনের যে ষড়যন্ত্র চলেছিল, SIR প্রক্রিয়ার মাধ্যমে তাতে জল ঢেলে দেওয়া সম্ভব হচ্ছে। প্রায় ৮০ থেকে ১০০টি আসনে এই ভোটার তালিকার পরিবর্তনই বিজেপিকে ম্যাজিক ফিগার ছুঁতে সাহায্য করবে। তাই স্বাভাবিকভাবেই এই স্বচ্ছতায় আতঙ্কিত শাসক দল তৃণমূল। তারা এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে চিৎকার করছে।
এদিকে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে— ভোটার তালিকা স্বচ্ছ হলে একটি রাজনৈতিক দলের ভয় পাওয়ার কী আছে? যদি ভোটব্যাঙ্ক বৈধ হয়, তবে তো ভয়ের কোনো কারণ থাকার কথা নয়। অন্যদিকে বিজেপি এই সুযোগকে কাজে লাগিয়ে বুথ স্তরে তাদের সংগঠনকে আরও ইস্পাতকঠিন করছে। নতুন ভোটার, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে এই স্বচ্ছ তালিকা বিজেপি কর্মীদের মনে এক নতুন সঞ্জীবনী সুধা এনে দিয়েছে। মোদীজির ডবল ইঞ্জিন সরকারের স্বপ্ন এবার শুধু স্লোগান নয়, বাস্তব ডেটা এবং পরিসংখ্যানে ধরা দিচ্ছে। সব মিলিয়ে, ২০২৬-এর নির্বাচন কেবল প্রচারের লড়াই নয়, এটি হতে চলেছে সত্য বনাম মিথ্যার লড়াই। SIR-এর এই ধাক্কায় বাংলার ক্ষমতার অন্দরে যে কম্পন শুরু হয়েছে, তার শেষ হবে নবান্নের শীর্ষে গেরুয়া ঝাণ্ডা ওড়ার মধ্য দিয়ে। যেখানে ‘সায়লেন্ট সুইং’ হবে উন্নয়নের পক্ষে, আর ভোট পড়বে দুর্নীতির বিরুদ্ধে। বাংলার মানুষ তৈরি, সংগঠন তৈরি, আর এবার ডেটা-ও বলছে— পরিবর্তন কেবল সময়ের অপেক্ষা।