ফের খবরে অন্নপূর্ণা যোজনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সব থেকে বেশি খবরে থেকেছে অন্নপূর্ণা যোজনা স্কিম। রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম চালু করেছে বিজেপি সরকার। এই ভাতা বাবদ প্রতি মাসে ৩ হাজার টাকা করে ঢুকছে অ্যাকাউন্টে। জুন মাস থেকে সরকার দিচ্ছে অন্নপূর্ণা যোজনা। কেবল যোগ্য মহিলাদের দেওয়া হচ্ছে ভাতা। যাদের পারিবারিক আয় সরকারের বেঁধে দেওয়া আয় সীমার মধ্যে তারাই কেবল পাচ্ছে ভাতা। আর এই কারণেই আবেদন করার পর হচ্ছে একাধিকবার ভেরিফিকেশন। এবার শোনা যাচ্ছে ফের হতে পারে ভেরিফিকেশন। যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন, তাদের মধ্যে যদি অযোগ্য কেউ থাকেন তাদের নাম এবার বাদ যেতে পারে বলে শোনা যাচ্ছে।
যদি এখনও নভেম্বর মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে ওয়েবসাইটে গিয়ে তা যাচাই করুন। অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস অনেকের আন্ডার প্রসেস পর্যায়ে আছে বলেই দেখাচ্ছে। এমনকি যোগ্য সত্ত্বেও অনেকের প্রাপ্য টাকা আটকে আছে। সেক্ষেত্রে ক্লেইম করলে মিলতে পারে টাকা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভেরিফিকেশনের সময় যদি কোনও আবেদনকারীর কাগজপত্রে অসংগতি, নামের ভুল বা সন্দেহজনক কিছু ধরা পড়ে তাহলে সেই আবেদনটি সরাসরি বাতিল না করে আন্ডার প্রসেস পর্যায়ে রাখা হচ্ছে। তাই এই সব তথ্য পেতে সবার আগে ওয়েবসাইটে যান। সেখান থেকে মিলবে তথ্য।
এছাড়াও যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাঁদের কয়েকটি বিষয় বিশেষভাবে মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ রয়েছে কিনা, আবেদনপত্রে দেওয়া নাম ও অন্যান্য তথ্য সঠিক রয়েছে কিনা এবং জমা দেওয়া নথিপত্রে কোনও ভুল রয়েছে কিনা, তা অবশ্যই যাচাই করে নিন। কারণ পরবর্তী সময়ে ভেরিফিকেশনের সময় এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হতে পারে। কোনও তথ্যের মধ্যে অসংগতি থাকলে ভাতার টাকা পেতে দেরি হতে পারে অথবা আবেদনটি পুনরায় যাচাইয়ের জন্য আটকে যেতে পারে। তাই আগে থেকেই নিজের আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য ঠিক করে রাখুন। তবে নতুন করে কারা বাদ পড়বেন বা কাদের ভাতা বন্ধ হবে, সে বিষয়ে সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও খবরকেই চূড়ান্ত বলে ধরে নেবেন না।