তৃনমূল জমানার মন্ত্রীদের বিরূদ্ধে সামনে এলো নতুন অভিযোগ ! শুধু চুরি নয় এবার ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ মমতার প্রিয় দুই মন্ত্রীর বিরুদ্ধে!

পূর্বতন তৃণমূল সরকারের আমলে তথ্য ও সংস্কৃতি দফতরের অন্দরে ধর্ষণ, যৌন হয়রানি এবং শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে দুই প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসুর বিরুদ্ধে বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা নিজেই তাঁর দীর্ঘদিনের লড়াই এবং তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন।

নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সাল থেকেই তিনি এবং তাঁর সহকর্মীরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। তাঁর দাবি, বিচারের আশায় তাঁরা বহুবার তৎকালীন মুখ্যমন্ত্রী বা ‘মাননীয়া’-র কাছে গিয়েছিলেন, কিন্তু তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, বরং বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরবর্তীকালে সরাসরি চিঠি লিখে বিষয়টি জানানো হলেও, তাঁর অভিযোগ অনুযায়ী, একটি প্রভাবশালী লবির মাধ্যমে সেই চিঠি পৌঁছে যেত রবীন্দ্র সদনের বেলতলায়, যেখানে একটি বিশেষ চক্র বা নেক্সাস সক্রিয় ছিল। সেখানে ডেকে নিয়ে গিয়ে তাঁদের ওপর রীতিমতো ‘থ্রেট কালচার’ বা ভীতি প্রদর্শন চালানো হয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি।

দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের হওয়ার পরেও এখনও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন নির্যাতিতা। তাঁর স্পষ্ট অভিযোগ, বেলঘরিয়া থানা তাঁদের প্রচুর ঘোরাচ্ছে এবং তাঁর এক সহকর্মীকে সকাল-বিকেল থানায় যাতায়াত করতে হচ্ছে। এই স্পর্শকাতর বিষয়ে প্রশাসন কেন যথাযথ সহযোগিতা করছে না, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। প্রশাসনের কাছে সহযোগিতার আর্জি জানিয়ে নির্যাতিতার আশঙ্কা, নিরাপত্তা না পেলে অভিযুক্তরা তাঁদের নামে মিথ্যা মামলা দিতে পারে, পরিবারের লোকজনকে হেনস্থা করতে পারে, এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটাতে পারে। তাঁরা কোনো রাজনৈতিক রঙের মানুষ নন, বরং সাধারণ খেটে খাওয়া কর্মী বলেই উল্লেখ করেছেন তিনি।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর তরজা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী, এটি একটি গণতান্ত্রিক দেশ এবং মানুষের কথা বলার অধিকার রয়েছে। তিনি দাবি করেন, রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে; কোনো প্রতিহিংসাপরায়ণ রাজনীতি বা ব্যক্তিগত আক্রমণ বিজেপির সংস্কৃতি নয় এবং সরকারও সেই পথে হাঁটছে না। কে কার নামে কোথায় এফআইআর করেছেন, তা প্রশাসন আইন মেনে খতিয়ে দেখবে এবং এই বিষয়ে দলের কোনো বক্তব্য নেই বলেই স্পষ্ট করেছেন তিনি।

অন্যদিকে, এই পুরো ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, দলকে অপমান ও কলঙ্কিত করার উদ্দেশ্যেই কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই পুরনো কিছু বিষয় তুলে এনে অভিযোগ সাজানো হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পুলিশি নোটিস এবং খবরের মাধ্যমে একটি নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে, যার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরনো রাগ মেটানোর কৌশল।

প্রসঙ্গত, এই মামলার ক্ষেত্রে যে ‘জিরো এফআইআর’ দায়ের হয়েছে, তার আইনি প্রক্রিয়াটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধটি কোন থানার এক্তিয়ারে ঘটেছে তা বিবেচনা না করেই কোনো ব্যক্তি নিকটবর্তী যেকোনো থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ অভিযোগের গুরুত্ব অনুযায়ী জিরো এফআইআর নথিভুক্ত করে। যেহেতু এটি সংশ্লিষ্ট থানার স্বাভাবিক এফআইআর নম্বর নয়, তাই এর শুরুতে শূন্য বা ‘০’ নম্বর দেওয়া হয় এবং পরবর্তীতে তদন্তের এক্তিয়ার যে থানার অধীনে, সেই থানায় মামলাটি স্থানান্তর করে নিয়ম মেনে তদন্ত শুরু হয়। এখন দেখার, এই জিরো এফআইআর-এর তদন্ত কোন পথে এগোয় এবং শেষ পর্যন্ত সত্যিটা কীভাবে সামনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *