No more worries over medical expenses! Under Ayushman Bharat, free treatment is now available at Kolkata's renowned private hospitals.

রোগের খরচে আর দুশ্চিন্তা নয়! আয়ুষ্মান ভারতে কলকাতার নামী বেসরকারি হাসপাতালে মিলবে ফ্রি চিকিৎসা

রাজ্য সরকারের যেমন স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে, তেমনই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। যদিও এই রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হয়নি। তবে এবার পশ্চিমবঙ্গেও চালু হল আয়ুষ্মান ভারত প্রকল্প।আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে উপভোক্তারা বিভিন্ন ধরনের চিকিৎসা, অস্ত্রোপচার, ডায়াগনস্টিক টেস্ট এবং হাসপাতালে ভর্তি হওয়ার সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে হৃদরোগ, কিডনি, ক্যানসার, নিউরো সংক্রান্ত চিকিৎসা সহ একাধিক গুরুতর রোগের চিকিৎসা এই প্রকল্পের মাধ্যমে করা সম্ভব। হাসপাতাল গুলি হল

আইরিস মাল্টি স্পেশালিটি হাসপাতাল
বি পি পোদ্দার হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড
সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
ডিসান হাসপাতাল হার্ট ইনস্টিটিউট
রুবি জেনারেল হাসপাতাল লিমিটেড
বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার
এসকাগ সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড

এটি হল কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প, যেখানে নিখরচায় ৫ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মেলে। বিজেপি তাদের ইস্তেহারেই জানিয়েছিল যে সরকার গঠন হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে পশ্চিমবঙ্গে। আর ঠিক তাই হয়েছে।এখন প্রশ্ন কারা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?

২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন
এই প্রকল্প আনা হয়েছিল গরিব
নিম্ন আয়ের পরিবারের জন্য
যাতে তারা বিনা খরচায় সঠিক চিকিৎসার পরিষেবা দেওয়া হয়
৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়
আর্থিক সঙ্কটের কারণে যাতে কেউ
চিকিৎসা থেকে বঞ্চিত না হন
তা-ই আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কেন্দ্রের নিয়ম অনুযায়ী, যে সকল
পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম,
তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন
যে সকল পরিবার এক কামরার ঘরে
থাকেন কিংবা কাঁচা বাড়িতে থাকেন
তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান।
বিশেষভাবে সক্ষম, তফশিলি জাতি/জনজাতিরাও এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পান
এছাড়া ৭০ বছর বা তার ঊর্ধ্বে থাকা সকল প্রবীণ নাগরিকরাই
এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পানকিউ
এক্ষেত্রে আয়ের কোনও সীমা বেঁধে দেওয়া হয়নি

২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন। এই প্রকল্প আনা হয়েছিল গরিব, নিম্ন আয়ের পরিবারের জন্য, যাতে তারা বিনা খরচায় সঠিক চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। আর্থিক সঙ্কটের কারণে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তা-ই আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *