দেশের মেয়েদের জন্য একটি বিরাট প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প অনেক দিনের হলেও অনেকেই এই সম্পর্কে ওয়াকিবহাল নন। কিন্তু আপনি যদি এই প্রকল্প সম্পর্কে না জেনে থাকেন তাহলে বিরাট মিস করবেন। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা হল কেন্দ্র সরকারের একটি মাতৃত্বকালীন সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের আর্থিক সহায়তা প্রদান করা। এই যোজনার আওতায় প্রথম সন্তানের জন্য গর্ভবতী মহিলাদের মোট ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ তিনটি কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে।
এর মূল উদ্দেশ্য হলো মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং নবজাতকের সুস্থ বিকাশে সহায়তা করা। ২০১৭ সালে সারা দেশে এই প্রকল্প চালু হয়। পরবর্তীতে এর আওতা আরও বাড়ানো হয়েছে, যাতে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কন্যা শিশু হলে সুবিধা পাওয়া যায়। সরকারের দাবি, এই যোজনা দেশের লক্ষ লক্ষ মা ও শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, এটি মাতৃ ও শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রথম কিস্তির তিন হাজার টাকা পাওয়া যায় গর্ভাবস্থা নথিভুক্ত করার পর এবং প্রসবের আগে অন্তত একটি স্বাস্থ্য পরীক্ষার (ANC) পর। দ্বিতীয় কিস্তির ২০০০ টাকা মেলে শিশুর জন্মের পর এবং জন্মের সময়কার টিকা সম্পন্ন হলে। যদি দ্বিতীয় সন্তানটি কন্যা সন্তান হয়, তবে সরকার এককালীন ৬,০০০ টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে। অর্থাৎ, কোনও মহিলার ক্ষেত্রে মোট সহায়তার পরিমাণ ৬,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত হতে পারে। আবেদনকারী মহিলার বয়স অন্তত ১৯ বছর হতে হবে। পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। শিশুর জন্মের ২৭০ দিনের মধ্যে আবেদন জমা করতে হবে।
আবেদন করার জন্য কোন কোন নথি লাগবে?
▪️আধার কার্ড (ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক)
▪️ব্যাঙ্ক পাসবুক
▪️রেশন কার্ড অথবা আয়ের শংসাপত্র
▪️মা ও শিশুর সুরক্ষা কার্ড (MCP Card)
আপনি দুইভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। অনলাইনে সরাসরি অফিসিয়াল পোর্টাল https://pmmvy.wcd.gov.in-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারেন। অফলাইন আপনার নিকটস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্র অথবা সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে ফর্ম জমা দিতে পারেন। মনে রাখবেন সঠিক সময়ে আবেদন করলে ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে এই টাকা পেতে কোনও সমস্যা হয় না। এটি মা ও শিশুর সুস্থ জীবনের পথে একটি বড় পদক্ষেপ।
