3,000 Taka will be deposited into accounts starting June 1st.

১ জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আর কোনও দ্বিধা রাখল না সরকার

রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। নির্বাচনী প্রতিশ্রুতিগুলি রক্ষা করছে নতুন সরকার। তবে মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ১ জুন থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের সেই অ্যাকাউন্টেই ট্রান্সফার করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। আলাদা করে আবেদন করার কোনও ঝামেলা নেই। তবে তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে ফোন নম্বর ও আধার নম্বর লিঙ্ক। নতুন করে কাদের আবেদন করতে হবে?

যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখন পাচ্ছেন না বা উপভোক্তা নয়, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। এ বিষয়ে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি একটি অনলাইন পোর্টাল চালু করবে। অনলাইনের মাধ্যমেই নতুন উপভোক্তারা আবেদন করতে পারবে। এমনকি শুধু তাই নয়, যারা সিএএ-র মাধ্যমে আবেদন করেছেন এবং এসআইআর ট্রাইবুনালে আবেদন করেছেন, সেই সমস্ত মহিলারাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী।

কারা পাবেন না?
এই বিষয়টাও স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তাঁদের পক্ষ থেকে জানান হয়েছে, যাঁরা ভারতীয় নাগরিক নন, তাঁরা কোনওভাবেই এই প্রকল্পের টাকা পাবেন না। এক্ষেত্রে SIR-এ যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের দেওয়া হবে না মাসিক ৩ হাজার টাকা। তবে যাঁরা SIR-এ নাম বাদ যাওয়ার পর ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের চিন্তা নেই। তাঁরা পাবেন টাকা। এছাড়া যাঁরা নাগরিকত্ব চেয়ে CAA-তে আবেদন করেছেন, তাঁদেরও চিন্তা নেই। তাঁরাও মাসে মাসে ৩ হাজার টাকা করে পাবেন। এছাড়া যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের অ্যাকাউন্টেও আর নতুন করে টাকা পৌঁছবে না বলে জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার।

কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি এদিন একাধিক প্রকল্প বন্ধের ঘোষণা করেছেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে ধর্মীয় ভিত্তিতে আর কোনও প্রকল্পের ভাতা দেওয়া হবে না। সেই সূত্রে পুরোহিত ভাতা থেকে শুরু করে ইমাম এবং মোয়াজ্জেমদের ভাতা বন্ধ করেছেন তিনি, যেগুলি তৃণমূল সরকারের আমলে চালু ছিল। এমনকি ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ভাতা বাড়িয়েছিল। কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, জুন থেকেই হয়তো এই প্রকল্প শুরু হবে এবং বেকারদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *