Special benefits for those over 70; Ayushman Bharat scheme finally launched in the state.

৭০ বছরের বেশি বয়সিদের জন্য থাকছে বিশেষ সুবিধা, অবশেষে রাজ্যে চালু আয়ুষ্মান ভারত প্রকল্প

পশ্চিমবঙ্গে চালু হল কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে রাজ্যের মানুষ দেশের বিভিন্ন প্রান্তে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসার সুবিধা পাবেন। এই প্রকল্প চালু হওয়ার ফলে শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভিন্‌রাজ্যের হাজার হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলবে। বিশেষ করে যাঁরা কাজের সূত্রে বা অন্য কারণে রাজ্যের বাইরে থাকেন, তাঁদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে অনুষ্ঠিত মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা কেন্দ্র ও রাজ্যের একাধিক শীর্ষ আমলাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মউ স্বাক্ষরের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই প্রকল্প চালু হওয়ার ফলে রাজ্যের সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্য পরিষেবার আওতায় আসবেন এবং চিকিৎসার খরচ নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন।আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পেতে পারে। গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে এই আর্থিক সহায়তা বিশেষভাবে উপকারী হবে।

 

পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যোগ দেওয়ার ফলে দেশের ৩৬তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আয়ুষ্মান ভারত কর্মসূচির অন্তর্ভুক্ত হল। কেন্দ্রীয় সরকারের দাবি, এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া সহজ হবে।

 

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল পোর্টেবিলিটি। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা অন্য কোনও রাজ্যে থাকলেও তালিকাভুক্ত হাসপাতালে একইভাবে চিকিৎসার সুবিধা পাবেন। ফলে কর্মসূত্রে বাইরে থাকা লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ার ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হল বলে মনে করছে প্রশাসনিক মহল।

রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলেন এত দিন এ রাজ্যের ১১ কোটি মানুষ বঞ্চিত ছিলেন। এ বার তারা কেন্দ্রীয় প্রকল্পের সবিধা পাবেন। মনোজ বলেন, যাদের জন্য প্রকল্প তারাই পাবেন। তিনি আরও জানান, ৭০ বছরের বেশি বয়স, রাজ্যে এমন ৪০ লক্ষ মানুষের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ। তাঁদের জন্য মোদী সরকার বরাদ্দ করেছে পাঁচ লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল জানিয়েছেন, এ বার দেশের প্রবীণেরা সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। মনোজ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আশা কর্মীর সংখ্যা প্রায় ২ লক্ষের বেশি। তাঁরাও পাবেন সুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *