বাংলায় তৈরি হচ্ছে ‘এটিএস’ ও ‘অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স’ শুভেন্দুর মন্ত্রিসভায় গুরুত্ব পূর্ণ সিধান্ত!

মাদক পাচার প্রতিরোধ থেকে সীমান্তপারে জঙ্গি কার্যকলাপ— সমস্ত প্রকার সংগঠিত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে রাজ্য পুলিশ পরিকাঠামো ঢেলে সাজানোর পথে হাঁটল বর্তমান প্রশাসন। বুধবার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে ‘অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স’ (ANTF) এবং ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’ (ATS) গঠনের মতো দুটি অতীব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি ১০০০-এরও বেশি নতুন পদে নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

প্রশাসনিক পরিকাঠামো মজবুত করতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হচ্ছে এই বিশেষ অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স। এই বাহিনীর প্রশাসনিক ও তদন্তমূলক কাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য দুর্গাপুর, মালদহ, খড়্গপুর এবং নদিয়ায় চারটি নতুন বিশেষায়িত থানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চার থানাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশাসনিক স্তরে মোট ৫৯১টি নতুন পদ তৈরির সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে রাজ্যজুড়ে নিষিদ্ধ মাদকের কারবার, সীমান্তপারের পাচার চক্র ও ড্রাগ সিন্ডিকেটের আন্তর্জাতিক নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে আরও বেশি সংগঠিত অভিযান চালাতে পারবে প্রশাসন।

একই সাথে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ও যেকোনো ধরনের জঙ্গি তৎপরতা মোকাবিলায় গঠন করা হচ্ছে বিশেষ ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’ বা এটিএস। এই স্কোয়াডের জন্য ৪৬১টি স্থায়ী পদের পাশাপাশি সাইবার অপরাধ ও প্রযুক্তি সংক্রান্ত নজরদারির জন্য তৈরি করা হচ্ছে আরও একাধিক বিশেষ পদ। কেবল সন্ত্রাস দমনই নয়, সাধারণ মানুষের স্বার্থে দুর্নীতি ও অপরাধ রোধে নারী নির্যাতন সংক্রান্ত রাজ্য কমিশনের জন্য ৬৮টি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনের বিশেষ কমিশনের জন্য ৫৭টি নতুন পদে মঞ্জুরি দিয়েছে রাজ্য। এছাড়া বারুইপুর পুলিশ জেলার সুর্যপুরে নতুন পুলিশ আউটপোস্টের অনুমোদনও মিলল এই বৈঠকে। তো মাদক চক্র ও জঙ্গিবাদ উপড়ে ফেলতে রাজ্য পুলিশের এই যুগান্তকারী হাই-টেক পরিবর্তন বঙ্গ প্রশাসনে যে নিরাপত্তার নতুন যুগ সূচিত করল, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *