A series of major announcements in the state's new budget.

রাজ্যের নতুন বাজেটে একের পর এক বড় ঘোষণা…. কিন্তু কারা পাবেন এই সুবিধা? কবে থেকে শুরু হবে?

রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ‘ভরসা কর্মসূচি’ চালুর ঘোষণা করেছে সরকার। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থান না পাওয়া যুবক-যুবতীদের আর্থিক সহায়তা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ২০২৬ সালের অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, স্নাতক পাশ বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। অন্য যোগ্য বেকাররা প্রতি মাসে ২ হাজার টাকা করে পাবেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পের যোগ্যতার শর্ত। প্রথম শর্ত, আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।
দ্বিতীয় শর্ত, পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। তৃতীয় শর্ত, যাঁরা ইতিমধ্যেই সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।

আবেদন কীভাবে করবেন?

এখনও পর্যন্ত সরকার আবেদন পদ্ধতি প্রকাশ করেনি। তবে জানানো হয়েছে, খুব শীঘ্রই একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল বা সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।তাই আবেদন শুরু হলে সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাজেটে আরও কী কী বড় ঘোষণা?

এই বাজেটে শুধু ভরসা প্রকল্পই নয়, আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টার তৈরি করা হবে। সরকারি ও সরকার পোষিত কলেজের যে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সের সীমায় অতিরিক্ত ৫ বছরের ছাড় দেওয়া হবে, যা আগামী দুই বছর কার্যকর থাকবে। রাজ্যের প্রতিটি জেলায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টার খোলা হবে।

রাজ্যের ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীর জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম চালুর প্রস্তাবও রাখা হয়েছে। কেওয়াইসি সম্পূর্ণ করা জব কার্ডধারীদের ১২৫ দিনের কর্মসংস্থান দেওয়ার ঘোষণা করা হয়েছে। এজন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সব মিলিয়ে, নতুন বাজেটে বেকার যুবক-যুবতী, চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *