নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে কেন্দ্রের তরফে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার আওতায় নারী ও শিশুদের স্বাস্থ্যে বিশেষ যত্ন নেওয়া হবে বলে জানানো হয়েছে। আর এই প্রকল্পে ৪ কোটি মহিলারও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। এদিন প্রধানমন্ত্রী জানান, “নারীর স্বাস্থ্য মানেই সমাজের স্বাস্থ্য। কারণ সুস্থ নারী সমাজকে শক্তিশালী করে তুলতে পারে। তাই এই শিবিরের মাধ্যমে দেশের প্রতিটি মহিলার কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।”
তিনি আরও বলেন, “এই স্বাস্থ্যশিবিরে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনীয় পরীক্ষার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি এই শিবিরে অংশগ্রহণের মাধ্যমে মহিলারা যে শুধু শারীরিক স্বাস্থ্য উন্নতি করবেন এমন নয়, মানসিক স্বাস্থ্য সম্পর্কেও সচেতনতা অর্জন করবেন।” বলা ভালো, ভারতের স্বাস্থ্যক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ইতিহাসে স্থান করে নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ।
তবে, এদিন শুধু শিশু বা মহিলা নিয়েই নয়, অপারেশন সিঁদুর নিয়েও মুখ খুলেছেন তিনি। নমো দৃঢ় কন্ঠে বলেন, আজকের ভারত একেবারে নতুন ভারত, যে কাউকে ভয় পায় না। এমনকি, নতুন এই ভারত পরমাণু হামলার হুমকিতেও আর ভয় পায় না। কারণ এখনের ভারতীয় সেনাবাহিনী ঘরে ঢুকে শত্রুদের শেষ করে দিতে পারে। তার দাবি, পাকিস্তানি জঙ্গিরা যেমন ভারতের মা-বোনদের সিঁদুর মুছেছিল, তাদের ঘরে ঢুকে মেরে এসেছে ভারতের সেনা বাহিনী। এদিকে আমেরিকাকেও যোগ্য জবাব দিয়েছে ভারত। না, কোনো তর্ক যুদ্ধে না গিয়ে, একেবারে কাজে বুঝিয়ে দিয়েছে নিজেদের দম। নরেন্দ্র মোদীর এমন পদক্ষেপকে আপনি কি বলবেন? কমেন্ট করে জানান আমাদের।
