তীব্র গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা, আর এরই মাঝে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে এসির চড়া ইলেকট্রিক বিল! কিন্তু আর কোনো চিন্তা নেই। বাংলার মধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারগুলিকে এই পকেটকাটা বিলের হাত থেকে চিরতরে মুক্তি দিতে এক ঐতিহাসিক মেগা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা’ শুরু করেছিলেন, রাজনৈতিক বঞ্চনার কারণে এতদিন তা থেকে বঞ্চিত ছিলেন বাংলার মানুষ। কিন্তু রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আসতেই বদলে গেল পুরো ছবি! এবার থেকে আপনার বাড়ির বিদ্যুৎ বিলও হয়ে যেতে পারে সম্পূর্ণ শূন্য, আর সোলার প্যানেল বসানোর জন্য মোদী-শুভেন্দু সরকার আপনার অ্যাকাউন্টে দেবে সরাসরি ৭৮,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ভর্তুকি! কীভাবে মিলবে এই বড় সুবিধা? আবেদনের সহজ পদ্ধতিই বা কী? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার জনপ্রিয়তা আজ সারা দেশ জুড়ে আকাশছোঁয়া। এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের ওপর থেকে বিদ্যুৎ বিলের বোঝা পুরোপুরি নামিয়ে দেওয়া। এই স্কিমের আওতায় নিজের বাড়ির ছাদে কিংবা ফাঁকা জায়গায় সোলার প্যানেল বসালেই প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ! অর্থাৎ, সাধারণ ব্যবহারের পর বাড়তি বিদ্যুৎ আপনি চাইলে সরকারকে বিক্রিও করতে পারবেন। নন্দীগ্রামের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন—রাজ্যের যে সমস্ত প্রান্তিক মানুষ চড়া ইলেকট্রিক বিলের ভয়ে আলো-পাখা জ্বালাতে ভয় পাচ্ছেন, তাঁরা অবিলম্বে এই সুযোগ লুফে নিন। কারণ সুশাসনের জমানায় হকের টাকা সরাসরি সাধারণ মানুষের পকেটে যাবে, কোনো কাটমানি খোরদের ঘরে নয়। এবার দেখে নিন, সোলার প্যানেল বসানোর জন্য মোদী সরকার ঠিক কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেবে। ভর্তুকির পুরো টাকাটা রাজ্য সরকারের মাধ্যমে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ।কিন্তু জানেন কী কারা কত টাকা ভর্তুকি পাবেন ?
১ কিলোওয়াট সোলার সিস্টেম: সরাসরি মিলবে ৩০,০০০ টাকা সরকারি সাহায্য।
২ কিলোওয়াট সোলার সিস্টেম: সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৬০,০০০ টাকা।
৩ কিলোওয়াট বা তার বেশি সিস্টেম: মিলবে সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত বাম্পার ভর্তুকি!
এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। অনলাইনে আপনি নিজেই নিজের মোবাইল থেকে খুব সহজে আবেদন করতে পারবেন।
প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী সূর্যঘরের অফিশিয়াল ওয়েবসাইট pmsuryaghar.gov.in-এ যেতে হবে। সেখানে গিয়ে Consumer অপশনটি সিলেক্ট করে ‘Apply Now’-এ ক্লিক করতে হবে। আপনার চালু মোবাইল নম্বরটি বসাতে হবে, যাতে সাথে সাথেই একটি ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই করার পর যে পেজটি খুলবে, সেখানে আপনার নাম, সঠিক ঠিকানা এবং জেলাসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
আপনি চাইলে কোনো অনুমোদিত ভেন্ডারের সাহায্য নিয়েও এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আর যাঁদের অনলাইন ব্যবহারে সমস্যা রয়েছে, তাঁদের জন্য শুভেন্দু সরকার রাজ্যজুড়ে চালু করেছে বিশেষ ‘জনকল্যাণ শিবির’। সেখানে গিয়েও অফলাইনে অনায়াসে ফর্ম জমা দেওয়া যাবে।
তোষণের অন্ধ রাজনীতিকে বিদায় জানিয়ে বাংলার ঘরে ঘরে বিনামূল্যে আলো পৌঁছে দেওয়ার এই ডবল ইঞ্জিন মডেল আজ সত্যিই প্রশংসনীয়। মোদী-শুভেন্দুর এই যুগান্তকারী যুগলবন্দি প্রমাণ করে দিল যে—জনগণের উন্নয়নই এই সরকারের একমাত্র অগ্রাধিকার।
বিদ্যুৎ বিল শূন্য করার পাশাপাশি সরাসরি ৭৮ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার এই প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প নিয়ে আপনার মতামত কী? আপনি কি আবেদন করছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান
