আইন-শৃঙ্খলা আর নিয়মকানুনের বড় বড় বুলি আওড়ানো ভারতীয় জনতা পার্টির আসল ও উগ্র রূপটা ফের প্রকাশ্যে চলে এলো খোদ তিলোত্তমা কলকাতায়। ধর্মের অজুহাত দিয়ে এবং নিজেদের ক্ষমতার দম্ভ দেখিয়ে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি সরকারি উড়ালপুল আটকে মণ্ডপ গড়ে তোলার মারাত্মক অভিযোগ উঠল স্থানীয় বিজেপি বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। কোনো সরকারি প্রশাসনিক অনুমতি বা পুলিশের ছাড়পত্র না থাকা সত্ত্বেও দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের মণ্ডলপাড়া ব্রিজের ওপর যেভাবে ক্ষমতার জোরে প্যান্ডেল বেঁধে গণেশ পুজোর আয়োজন চলছে, তাতে বিজেপির উগ্র দাদাগিরি এবং আমজনতার চরম ভোগান্তির ছবিটাই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে।
দক্ষিণ কলকাতার সাথে যাদবপুর ও ই এম বাইপাস সংলগ্ন বিশাল এলাকার যোগাযোগের ক্ষেত্রে মণ্ডলপাড়া ব্রিজটি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ উড়ালপুল হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন এই উড়ালপুল দিয়ে হাজার হাজার গাড়ি ও সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু সমস্ত নিয়মকানুনকে তোয়াক্কা না করে সেই সেতুর ওপরেই বাঁশ, কাঠ ও ত্রিপল টাঙিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু করে দিয়েছেন বিজেপি বিধায়িকার অনুগামীরা। এর ফলে ব্রিজের একাংশ পুরো অবরুদ্ধ হয়ে পড়েছে এবং প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে। উৎসবের নামে সরকারি উড়ালপুল এভাবে দখল করে নেওয়ায় নিত্যদিনের যাত্রী ও পথচলতি মানুষের নিরাপত্তা এখন চরম ঝুঁকিতে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পুলিশ বা কলকাতা পুরসভার পক্ষ থেকে সেতুর ওপরে যান চলাচল স্তব্ধ করে এভাবে গণেশ পুজো করার কোনো অনুমতিই দেওয়া হয়নি। তা সত্ত্বেও খোদ আইনপ্রণেতা হয়ে বিজেপি বিধায়িকা কীভাবে সম্পূর্ণ গায়ের জোরে এই বেআইনি কাজ করছেন, তা নিয়ে তীব্র ধিক্কার জানাচ্ছেন সর্বস্তরের নাগরিকরা। বিজেপির কাছে যে আমজনতার সুবিধা বা আইনের শাসনের কোনো মূল্য নেই, সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলাই যে তাঁদের রাজনীতির মূল উদ্দেশ্য, এই ঘটনাটি তারই এক নোংরা উদাহরণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মের দোহাই দিয়ে উড়ালপুল দখল করে নিজেদের ক্ষমতার আসফালন দেখানো বিজেপির নতুন কোনো বিষয় নয়। উৎসব পালনের অধিকার প্রত্যেকের রয়েছে, কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের উড়ালপুল দখল করে এই ধরণের তাণ্ডব চালানো চরম জনবিরোধী কাজ। অথচ এই বেআইনি কর্মকাণ্ডের পর মুখে কুলুপ এঁটেছেন বিজেপি বিধায়িকা। কোনো জবাব দেওয়ার সাহসও তাঁদের নেই।
প্রশাসনের কোনো তোয়াক্কা না করে বেআইনিভাবে রাজপথ দখল করার এই জঘন্য রাজনীতি বঙ্গবাসী কোনোভাবেই মেনে নেবে না। উৎসবের আনন্দের আড়ালে সাধারণ মানুষের পকেটে টান আর জনজীবন স্তব্ধ করার এই ‘বিজেপি-মার্কা’ উগ্র দাদাগিরির বিরুদ্ধে সরব হচ্ছেন ক্ষুব্ধ নাগরিকরা।
অবিলম্বে বেআইনি মণ্ডপ উচ্ছেদ করে উড়ালপুলের স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে এনে দোষী বিজেপি বিধায়িকার বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি উঠেছে।বেআইনিভাবে ব্রিজ দখল করে জনজীবন অচল করে দেওয়ার এই বিজেপির ‘তাণ্ডব রাজনীতি’র বিরুদ্ধে সাধারণ মানুষ ও পথচলতি যাত্রীদের ক্ষোভ এখন চরমে উঠেছে।