This is exactly how the country's Prime Minister should be.

দেশের প্রধানমন্ত্রী এমনই হওয়া উচিত! এমনটাই বলছেন নেটাগরিকদের একাংশ কেন জানেন?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পারদ চড়াতে শনিবার উত্তরবঙ্গে ঝোড়ো সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভোটমুখী বঙ্গে তিনটি জনসভা শেষ করে শিলিগুড়িতে এক বিশাল রোড শো-তে অংশ নেন তিনি। রাস্তার দু’পাশে জনতার ঢল, হাত নাড়ছেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বাসে ভাসছে শহর। তবে রাজনীতির লড়াইয়ের মাঝেও মানবিকতার নজির গড়লেন প্রধানমন্ত্রী। যা ছুঁয়ে গেল অনেকের মন। শিলিগুড়িতে অঘোষিত রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর সেই রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয়ের ঠিক পিছনে আটকে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। আর সেই মুহুর্তেই ওই অ্যাম্বুল্যান্সকে জায়গা ছেড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর গাড়ির পাশ দিয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যায় ওই অ্যাম্বুল্যান্স।

রোড শো চলাকালীন তাঁর কনভয়ের সামনে আচমকা দুটি অ্যাম্বুল্যান্স এসে পড়লে, প্রধানমন্ত্রীর নির্দেশে তৎক্ষণাৎ কনভয় থামিয়ে অসুস্থ যাত্রীদের যাওয়ার পথ করে দেওয়া হয়। সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুল্যান্স দুটি বেরিয়ে যাওয়ার পর ফের শুরু হয় বর্ণাঢ্য মিছিল। সাধারণত এই ধরনের ভিভিআইপি মুভমেন্টে নিরাপত্তার কড়াকড়ি থাকে তুঙ্গে। কনভয় থামে না সহজে। কিন্তু এখানেই ঘটল ব্যতিক্রম। প্রধানমন্ত্রীর নির্দেশে তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হয় কনভয়। রাস্তা ফাঁকা করে দেওয়া হয় অ্যাম্বুলেন্সের জন্য। এক মুহূর্তও দেরি না করে প্রধানমন্ত্রীর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে যায় অ্যাম্বুলেন্স।

এই ঘটনাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, ক্ষমতার শীর্ষে থেকেও মানবিকতা না হারানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। কারও মতে “এই কারণেই তিনি আলাদা।” আবার কেউ লিখছেন, “মানবিকতার এই ছবি সত্যিই প্রশংসনীয়।” অ্যাম্বুলেন্স দু’টি চলে যাওয়ার পর আবার শুরু হয় রোড শো। উচ্ছ্বাস, স্লোগান, রাজনৈতিক বার্তা—সবই ফিরে আসে আগের ছন্দে। কিন্তু সেই কয়েক মিনিটের মানবিক সিদ্ধান্ত
ছাপ ফেলে যায় মানুষের মনে। রাজনীতির ময়দানে লড়াই চলবেই, কিন্তু মানবিকতার এই ছোট ছোট মুহূর্তই নেতৃত্বকে করে তোলে বড়।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা হবে ৪ মে। শনিবার শিলিগুড়ির রাস্তায় প্রধানমন্ত্রীর এক ঝলক পেতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে ভোটের আগে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে মোদী বুঝিয়ে দিলেন, এবারের লড়াই হতে চলেছে সেয়ানে-সেয়ানে। রবিবার শিলিগুড়িতে জনসভা করেন মোদী। শিলিগুড়ির কাওয়াখালি মাঠের মঞ্চে সভা করেন মোদী। মঞ্চ থেকে TMC-কে একের পর এক ইস্যুতে নিশানা করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি থেকে শুরু করে চা বাগান বন্ধ, অনুপ্রবেশ সব ইস্যুতেই এদিন রাজ্য সরকারকে তোপ দাগেন নরেন্দ্র মোদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *