To curb election-related violence, the Commission has now launched a helpline number.

ভোটের অশান্তি রুখতে এবার হেল্পলাইন নম্বর চালু করল কমিশন…. আপনার একটা ফোনেই পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী

১৪২টি আসনে ভোটগ্রহণ বুধবার। কমবেশি সবই হাইভোল্টেজ কেন্দ্র। দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলবার বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করল কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে ভোটের দিন অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর চালু রাজ্য নির্বাচন কমিশনের।
নোট করে নিন
টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫০০৮

সিইও মনোজকুমার আগরওয়াল জানান, কোথাও কেউ হুমকির মুখে পড়লে অভিযোগ করতে পারবেন এই নম্বরে। অভিযোগ এলেই ফোর্স পাঠানো হবে। যে সমস্ত জায়গায় ক্লোজ় মনিটরিংয়ের প্রয়োজন, তাও করা হবে। ভোটারদের ভয় দেখানো বা কোনও বেআইনি কাজ হলে, কড়া ব্যবস্থা নেবে কমিশন।

ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কো-অর্ডিনেটর সিআরপিএফের আইজি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। ভোটের দিন কোনও সমস্যা হলে বা অভিযোগ থাকলে হেল্পলাইন নম্বরে জানানো যাবে।দু’টি মোবাইল ফোন নম্বর ও একটি ল্যান্ডলাইন নম্বর দেওয়া হয়েছে৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩
আর ল্যান্ডলাইন নম্বর হল ০৩৩২৩৬৭১১১৭

প্রথম দফায় চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও একাধিক বিক্ষিপ্ত ঘটনা নজরে এসেছিল। মারধরের অভিযোগ উঠেছিল বিজেপির বুথ এজেন্ট ও প্রার্থীকে। এছাড়াও কুমারগঞ্জ, খয়রাশোল, রেজিনগর, ডোমকল, শীতলকুচিতে বেশ কিছু টুকরো অশান্তির ছবি ধরা পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। এই অবস্থায় দ্বিতীয় দফায় ভোটারদের স্বার্থে অতি তৎপর হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এই হেল্পলাইন নম্বরে কোনও অভিযোগ জানান হলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামীকাল সারাদিন যেকোন সময়ে এই নম্বরে সরাসরি ফোন করে নিজেদের সমস্যা জানাতে পারবেন ভোটাররা। এরপর প্রয়োজন অনুযায়ী, নিকটবর্তী বাহিনী মোতায়েন করা হবে ঘটনাস্থলে। এক কথায় এটা স্পষ্ট যে, দ্বিতীয় দফায় হিংসা ও কুকর্ম রুখতেই সবদিকে থেকে নজরদারি চূড়ান্ত করা হয়েছে। ফলে দ্বিতীয় দফার ভোট শতাংশ প্রথম দফাকে চাপিয়ে যাবে কিনা, তা নিয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *