Sandeshkhali's Fiery Voice Now in the Assembly

সন্দেশখালীর তপ্ত জ্বালামুখী এবার বিধানসভায়! একদিন যাকে তৃণমুলের পুলিশ চমকেছিল আজ তার হুংকারে কেঁপে উঠলো তৃণমূল!

লড়াইয়ের নাম রেখা পাত্র। প্রতিবাদের নাম রেখা পাত্র। সন্দেশখালির সেই মা-বোনেদের চোখের জল আর অপমানের বদলা নিতে এবার বিধানসভার ভেতরে গর্জে উঠলেন রেখা পাত্র। বৃহস্পতিবার বিধানসভার অন্দরে আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসেবে শপথ নিলেন তিনি। কিন্তু এই শপথ কেবল এক টুকরো কাগজ নয়, এ হলো বাংলার লক্ষ লক্ষ নির্যাতিত নারীর দীর্ঘশ্বাসের বিজয়।
যে তৃণমূলের আমলে সন্দেশখালির মাটি রক্তে আর কান্নায় ভিজেছিল, যেখানে শাহজাহান-শিবু-উত্তমদের মতো হায়নারা মা-বোনেদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল—আজ তাদের সামনেই বুক চিতিয়ে দাঁড়িয়েছেন রেখা। পিসি-ভাইপোর তোষণ আর সিন্ডিকেট রাজের সেই ‘অন্ধকার দুর্গ’ আজ রেখার উপস্থিতিতে থরথরিয়ে কাঁপছে। যারা ভেবেছিল ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা যাবে, তাদের সেই দম্ভ আজ ধুলোয় মিশেছে। শপথ নিয়েই রেখা পাত্র বুঝিয়ে দিলেন, তিনি কেন আলাদা।

এদিনসংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তার স্পষ্ট বার্তা, “মহিলারা যেখানে অসুরক্ষিত, সেখানে লড়াই থামবে না।” তিনি মনে করিয়ে দিয়েছেন, লালবাতি ঘেরা এই বিধানসভা তাঁর কাছে ভোগের জায়গা নয়, বরং বাংলার মায়েরা কেন আজও আতঙ্কে দিন কাটান—তার জবাব চাওয়ার রণক্ষেত্র। বসিরহাটের এই বিজেপি বিধায়ক আজ একা নন, তাঁর সাথে আছে সন্দেশখালির প্রতিটি লাঞ্ছিত নারীর আশীর্বাদ।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিধানসভার ভেতরে রেখা পাত্রের উপস্থিতি শাসকদলের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হবে। শুভেন্দু অধিকারীর রণকৌশল আর রেখা পাত্রের এই জ্বলন্ত প্রতিবাদী কণ্ঠ—এই জোড়াফলা এখন তৃণমূলের মিথ্যাচারের মুখোশ খুলে দিতে তৈরি। রাজ্যের আইনশৃঙ্খলা এবং নারী নিরাপত্তা নিয়ে যারা এতদিন বড় বড় কথা বলত, রেখার একটি প্রশ্নই তাদের বাকরুদ্ধ করার জন্য যথেষ্ট। রেখা পাত্র আজ বাংলার ঘরে ঘরে এক নতুন আশার নাম। তিনি প্রমাণ করেছেন, অত্যাচারী যত শক্তিশালীই হোক না কেন, সত্য আর সাহসের জয় অবধারিত। বিজেপি তাঁকে যোগ্য সম্মান দিয়ে বিধানসভায় পাঠিয়েছে, আর রেখা সেই আস্থার অমর্যাদা করবেন না—এটাই আজ তাঁর দৃপ্ত ভঙ্গি বলছে। মায়েরা এখন আশাবাদী যে, তাঁদের কথা বলার জন্য অন্তত একজন লড়াকু বোন এখন ক্ষমতার কেন্দ্রে বসে আছেন।

পরিবর্তন এসেছে নবান্নে, আর আজ পরিবর্তনের সেই হাওয়া বইছে বিধানসভার অন্দরেও। সন্দেশখালির মাটি থেকে উঠে আসা এই নেত্রী কি পারবেন বাংলার প্রতিটি নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে? শাসকদলের রাতের ঘুম কাড়তে রেখা পাত্রের এই আগমন কি তবে এক নতুন বিপ্লবের সূচনা?আপনার কী মনে হয়? রেখা পাত্র কি পারবেন বিধানসভার ভেতরে মা-বোনেদের প্রকৃত কণ্ঠস্বর হয়ে উঠতে? কমেন্টে আপনার রায় জানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *