Is the throne of Bengal trembling now?

১৮০-১৯০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি ? বাংলার সিংহাসন কি এবার কাঁপছে?

বাংলার তপ্ত রাজনীতিতে ভোটের আগেই সামনে এলো এক বিরাট তথ্য যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । দ্বিতীয় দফা ভোটের আগে প্রখ্যাত সেফোলজিস্ট এবং ‘ম্যাট্রিজ’-এর বিশেষ বিশ্লেষকদের দাবি ঘিরে এখন তোলপাড় গোটা রাজ্য। শুধু কি জয়? না, এবার হতে পারে এক ঐতিহাসিক সুনামি! সমীক্ষক বলছেন, যদি জনজোয়ারের আসল প্রতিফলন ঘটে, তবে বিজেপি একাই পৌঁছে যেতে পারে ১৮০ থেকে ১৯০টি আসনের ম্যাজিক ফিগারে! আর এই খবরেই এখন নবান্নের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে আতঙ্কের সুর।
রাজনীতির বিশ্লেষক বলছেন, লড়াইটা নাকি ছিল সমানে সমানে। কিন্তু যত সময় এগোচ্ছে, পাল্লা তত ভারী হচ্ছে পদ্ম শিবিরের। তৃণমূলের সেই পুরনো আধিপত্য এখন কেবল ইতিহাসের পাতায়। কিন্তু কেন? কারণ বাংলার মানুষ এখন আর তোলাবাজি, সিন্ডিকেট আর দুর্নীতির সেই অন্ধকার চক্রে আটকে থাকতে রাজি নয়।

ম্যাট্রিজের বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান এখন সুতোর ওপর দাঁড়িয়ে। কিন্তু তাঁরা একটি বড় সতর্কতাও জারি করেছেন—যদি গ্রাউন্ড রিয়ালিটি বা মাঠের সেন্টিমেন্ট বিশ্লেষণে বিন্দুমাত্র ভুল হয়ে থাকে, তবে বিজেপি ১৮০ থেকে ১৯০টি আসন ছিনিয়ে নিয়ে পুরো ডালপালা সমেত উপড়ে ফেলবে ঘাসফুলকে। তৃণমূল শিবিরের দাবি ছিল তারা নাকি ৩ অঙ্কের আসন পাবে, কিন্তু মাঠের ডেটা বলছে—দিদির পায়ের তলা থেকে মাটি সরছে দ্রুতবেগে।
সমীক্ষায় উঠে আসছে এক বিস্ময়কর তথ্য। এতদিন যে বুথগুলোকে তৃণমূল নিজেদের ‘জাগির’ ভাবত, সেখানেও এখন পরিবর্তনের ঢেউ। গ্রামীণ এলাকা থেকে হিন্দু প্রধান বুথ—সব জায়গাতেই সাধারণ মানুষ এবার নিঃশব্দ বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। এমনকি যেখানে সংখ্যালঘু ভোট ছিল তৃণমূলের তুরুপের তাস, সেখানেও সেই চিরাচরিত সমীকরণ ভাঙছে। এর কারণ কী? বেকারত্ব আর বেকার যুবক-যুবতীদের চোখের জল। দুর্নীতি যখন আকাশ ছুঁয়েছে, তখন দিদির সংগঠন আর ব্যক্তিগত ক্যারিশমা কি পারবে বিজেপি-র এই ঝোড়ো হাওয়া রুখতে? বিশ্লেষকরা বলছেন, এবার ভোট হচ্ছে না, ভোট হচ্ছে প্রতিশোধের। সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের বঞ্চনার জবাব দিচ্ছে ইভিএমের বোতামে।
বাংলার রাজনৈতিক মানচিত্রে প্রায় ৬৫ থেকে ৭০টি এমন আসন আছে, যেখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি। কিন্তু সেখানেও ১ থেকে ২ শতাংশ ভোটের সুইং বা পালবদল বদলে দিতে পারে পুরো দৃশ্যপট। বিজেপি নেতৃত্ব অত্যন্ত আত্মবিশ্বাসী। তাঁরা বলছেন, মানুষ এবার আর সুড়সুড়িতে ভুলবে না। তোলাবাজি আর দুর্নীতির বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, তা ১৮০-১৯০ আসনের সম্ভাবনাকে এখন আরও জোরালো করছে।

তৃণমূল যখন একে ‘মনোবল বাড়ানোর চেষ্টা’ বলে ওড়াতে চাইছে, তখন তাদের দলের নিচুতলার কর্মীরাই স্বীকার করছেন—মাঠে আর আগের মতো প্রভাব নেই। ভোটারদের ভয় দেখিয়ে বা প্রভাবিত করে এবার কাজ হবে না, কারণ পাহারায় আছে জাগ্রত জনতা এবং সজাগ প্রশাসন। তাহলে কি ৪ মে-র পর বাংলার মানচিত্র বদলে যাবে? বিশ্লেষকদের এই ১৮০-১৯০ আসনের ভবিষ্যদ্বাণী কি বাস্তবে রূপ নেবে? একটি কথা পরিষ্কার—বাংলার সাধারণ মানুষ এবার পরিবর্তনের জন্য তৈরি। তৃণমূলের কুশাসন আর দুর্নীতির অধ্যায় শেষ করে এক নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনছে বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *